তেত্রিশ-বৎসর ছয়-মাস বয়সে প্রকাশিত সাধনা (নভেম্বর-১৮৯৪) পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন রবীন্দ্রনাথ। যদিও প্রেসিডেন্সির স্নাতক ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথকে তার তিন-বৎসর পূর্বে সাধনা (নভেম্বর-১৮৯১) সম্পাদকের পদে বসিয়ে ব-কলমে সাধনা-সম্পাদনা করতেন তিরিশ-বৎসর ছয়-মাস বয়সের সুধীন্দ্র-পিতৃব্য রবীন্দ্রনাথ। অর্থাৎ প্রকাশ্যত না হলেও অপ্রকাশ্যে ১৮৯১-খ্রীষ্টাব্দ থেকেই সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন রবীন্দ্রনাথ। সাধনার প্রকাশ-অবসান ঘটে কার্তিক-১৩০২ (নভেম্বর-১৮৯৫)-এ। তারপর দুই-বৎসর পাঁচ-মাস পর, দায়িত্ব