সুভাষচন্দ্রের দেশবাসীর প্রতি ভালবাসা এবং স্বাধীনতা-লিপ্সা স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত সুভাষচন্দ্র বলেছিলেন, “আমাদের অসীম শক্তি আছে — নাই আমাদের আত্ম-বিশ্বাস ও শ্রদ্ধা। নিজের উপর, নিজের জাতির উপর বিশ্বাস ও শ্রদ্ধা ফিরাইয়া আনিতে হইবে। দেশবাসীকে অন্তরের সঙ্গে ভালবাসিতে হইবে। মানুষ অন্তরের সহিত যাহা আকাঙ্ক্ষা করে তাহা একদিন পাইবেই পাইবে। স্বাধীনতা লাভের জন্য আমরা যদি পাগল হইতে পারি