সাহিত্যের রথীমহারথীদের মধ্যে অনেকেরই কবিতা দিয়ে তাদের লেখালেখির সূত্রপাত করেন।আধুনিক মার্কিন সাহিত্য তথা বিশ্বসাহিত্যের অন্যতম কথাসাহিত্যিক উইলিয়াম ফকনার (সেপ্টেম্বর ২৫, ১৮৯৭-জুলাই ৬, ১৯৬২) তার ব্যতিক্রম নন।কবি হিসাবে ফকনার সফল হতে পারেনি। তিনি এ বিষয়ে বলেছেন, ‘আমি একজন ব্যর্থ কবি। হয়তো প্রত্যেক ঔপন্যাসিকই প্রথমে কবিতা লিখতে চেষ্টা করেন, যখন দেখেন যে পারছেন না, ছোটগল্পে হাত দেন।