রাধানাথ মণ্ডলের সঙ্গে পরিচয় ১৯৮৪ নাগাদ, সমীর চট্টোপাধ্যায় ও ললিতা গঙ্গোপাধ্যায়ের বিয়েতে। রাধানাথ ‘আনন্দবাজার পত্রিকায় চাকরি করত। মেদিনীপুরের রামজীবনপুরের নিকটবর্তী এক গ্রামের ছেলে। গ্রামের নাম বিষ্ণুদাসপুর। চাষিবাসী ঘরের ছেলে। এমএ পাশ করে ভাগ্যান্বেষণে কলকাতা এসেছিল। অসামান্য ছিল তার ভাষাজ্ঞান। শিল্পবােধ। ধুতিপাঞ্জাবি পরত। তখন আমি ‘দেশ’ পত্রিকায় একটি গল্প লিখেছি। ‘আগুনের দিন’। বিয়েবাড়িতে রাধানাথ নিজে উঠে