তৃতীয় পর্ব গঙ্গায় যুদ্ধ ৩। সুতিতে মীর জুমলার নৌঅভিযান রণনৈতিকভাবে মীর জুমলার প্রথম আঘাতটিকে ডাকাবুকোর মত হঠকারীর মত মনে হতে পারে কিন্তু গভীরে দেখলে তিনি যথেষ্ট পরিকল্পনা মাফিক এই আক্রমণের ধার সাজিয়েছিলেন। তিনি নৌকো জোগাড় করলেন প্রায় বিদ্যুতগতিতে। সুজার বিরুদ্ধে তিনি প্রথম লড়াইতে জিতলেন কেননা সুজার নিজের নৌবাহিনীর গরিষ্ঠতা এবং দক্ষতার ওপর চরম আত্মসন্তুষ্ট ছিল।