পঞ্চম অধ্যায় সামাজিক জীবনে সমবায়িক কাজকর্ম দুই এবারে আমরা বেদ পরবর্তী যুগ নিয়ে আলোচনা করব। জাতি তথ্য নিয়ে বিশদে গবেষণা করা ওয়েবার বলছেন এই সময়েই জাত ব্যবস্থার সম্পূর্ণরূপে বিকশিত হয়। জাত ব্যবস্থা অবলম্বন করে মনু সংহিতা সংকলিত হবে। যদিও তিনি স্বীকার করেছেন সেই ব্যবস্থাতেও বেশ কিছু শিথিলতা ছিল। জাত ব্যবস্থা আজ বিপুল আকার ধারণ করেছে।