আদিযুগ আর নবতম যুগ, রূপের দিক দিয়ে এই দূয়ের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু এই ভিন্নতা নিশ্চই বিচ্ছেদ নয়। নবতমের মধ্যে হোক, আর পুরাতনের মধ্যে হোক, শিল্পীর মন সেই এক চিরন্তনেরই রূপের পরিচয় অন্বেষণ ক’রে থাকে।শিল্পীর সাধনা হলো নতুন ক’রে পাওয়ার সাধনা। শুধু পথ চাওয়াতেই আর চলাতেই শিল্পীর আনন্দ নয়, নতুন ক’রে পাওয়ার আনন্দও শিল্পীর আনন্দ।