সমৃদ্ধি থেকে পতন — অষ্টাদশ শতকের বাংলা সপ্তম অধ্যায় কাপড় রপ্তানি — তাঁতি এবং এশিয় ব্যবসায়ী তাঁতপণ্য রপ্তানিতে কোম্পানিগুলি বিভিন্ন ধরণের রপ্তানিযোগ্য কাপড়ের যে অংশিদারি আমরা দেখলাম, এবারে সেই আলোয় ডাচ এবং ব্রিটিশ কোম্পানিগুলির মোট রপ্তানির পরিমান নিয়ে আলোচনা করব। কিন্তু তথ্যের অপ্রতুলতার জন্যে অধিকাংশ বছরের ডাচ কোম্পানির মোট রপ্তানির সংখ্যা পাচ্ছি না, ফলে কিছু