পুরুষশাসিত সাহিত্য সংসারে নিজের এক নির্দিষ্ট স্থান করে নেবার জন্য বাংলা নারীসমাজ দীর্ঘকাল ধরে সংগ্রাম করে এসেছেন। তাঁদের ঐ সংগ্রাম ফলশালী হয়ে উঠেছিল বিশেষ করে স্ত্রীশিক্ষার আধুনিক অধ্যায়ের সূচনার সঙ্গে। উনিশ শতকের শেষের দিক থেকেই তাই কিছু কিছু উল্লেখযোগ্য স্ত্রী-রচনা আমরা পেয়েছি। অবশ্য এর পূর্ণ ফসল আমরা পেয়েছি উনিশ-বিশ শতকের সন্ধিক্ষণ থেকে শুরু করে একাল