বাঙালির দেবতারা কোনদিনই মন্দিরের সসম্ভ্রম দূরত্বে আবদ্ধ ছিলেন না। জীবনের প্রতিটি ক্ষণে তাঁদের অবাধ লীলাখেলা। তাই, হিন্দুদের প্রধান দেবতা হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কোথাও যেন ভক্তদের কাছে পিতা, ভাই, প্রেমিক, সখা, সন্তান কিংবা ঘরের আদরের জামাইটি হয়ে উঠেছেন। ভক্তগণ কৃষ্ণর সঙ্গে রাধার বিয়ে দিয়ে মাধবকে পুজো করেন জামাইরূপে। এমনই দুই রাজার জামাই হলেন পূর্ব বর্ধমানের কালনার