বাঙালি নাকি মনীষীর থেকে গবেটের জন্ম বেশি দেয়। ভরা বিতর্কসভায় এক তার্কিক এটা সোচ্চারে ঘোষণা করলেন। এটা কতটা সত্য, কতটা অর্ধসত্য, কতটা মিথ্যা, তার মধ্যে যাচ্ছি না। তবে গবেট শব্দটি নিয়েই আমার গবেষণা। সমস্ত স্বীকৃত অভিধানেই বলা হয়েছে, গবেট শব্দটি দেশি বা অজ্ঞাতমূল। সংস্কৃত শব্দ থেকে আসেনি গবেট। তবে অর্থ সব অভিধানেই এক। বোকা, হাঁদারাম,