কলকাতা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে গঙ্গার ধারে হুগলিতে যেন জেগে রয়েছে টুকরো টুকরো ইউরোপ। মাত্র ২০ কিলোমিটার এলাকার মধ্যেই ছড়িয়ে রয়েছে পর্তুগিজ, ডাচ, ড্যানিশ, ফরাসি, আর্মেনীয় এবং ব্রিটিশ স্থাপত্যের অসংখ্য নমুনা। গির্জা, চার্চ, গেট, প্রাসাদ, পার্ক, হোটেল, ঘড়ি, টাওয়ার, সমাধিস্থল, কলেজ, বিজয়স্তম্ভ সব মিলিয়ে এ যেন এক লিটল ইউরোপ, ছোট্ট ইউরোপ! এ যেন দেশের