এখানে উপনিষদের মহাবাক্য হল— ভগবানকেও যদি নিজেকে আস্বাদন করতে হয়, তা হলে তাঁরও একজন দ্বিতীয় লাগে। উপনিষদের কথায় পরে আসি, আগে মহাজনের অনুভূতির কথা বলে নিই। চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ রূপ গোস্বামীর নাম শুনেছেন সকলেই। তিনি ললিত-মাধব নামে একখানি নাটক লিখেছিলেন। সেখানে রাধা-বিরহিত কৃষ্ণ এক স্থানে স্বচ্ছ মণিভিত্তির মধ্যে নিজেকে দেখতে পেলেন। তার পরেই চমকে