হদল এবং নারায়ণপুর, বাঁকুড়া জেলার পাত্রসায়র থানায় পাশাপাশি দুটি গ্রাম। এই গ্রাম দুটি আলাদা মৌজায় হলেও, পাশাপাশি থাকার কারনে তারা যৌথ নামেই পরিচিত। বাঁকুড়া জেলার দামোদরের শাখানদী বোদাই এর দক্ষিণ তীরে হদল এবং নারায়ণপুর গ্রামের অবস্থান। এখানকার অন্যতম উল্লেখযোগ্য দেবী পালযুগের পঞ্চকুণ্ডাগ্নিমধ্যস্থা পার্বতী । তবে স্থানীয় ভাবে তিনি ব্রহ্মানী দেবী রূপে পুজিতা। এখন থেকে পঞ্চান্ন