সৌহার্দ্যকে মোটেও পছন্দ করে না সৌরিন্দ্রীয়া। কিন্তু সৌরিন্দ্রীয়ার মা সুতপা সৌহার্দ্যকেই নিজের মেয়ের যোগ্য মনে করেন। এ কারণে সৌরিন্দ্রীয়ার সাথে মায়ের বেশ অঘোষিত সম্পর্ক খারাপ যাচ্ছে। সৌরিন্দ্রীয়া আক্ষেপ করে বললো, তোমাদের হাতে কি আর কোনো সুপুত্র নেই? সুতপা বললেন, আছে বৈকি! কিন্তু সৌহার্দ্যর মত উজ্জ্বল ভবিষ্যৎ আর কারো নেই। সৌরিন্দ্রীয়া ক্ষোভ মিশিয়ে বললো, ও কালো!