অবাক হয়ে ছোকরার ব্যাটিঙ দেখছিল মোহিত। মোহিত সেন। ‘বয়েজ ক্লাব’-এর কোচ। গাঁট্টাগোট্টা চেহারা। গায়ের রং মিশমিশে কালো। গলায় রুপোর হার। মাথায় কাউন্টি ক্যাপ। নেটের পিছন থেকে দেখতে দেখতে কেমন ঘোর লেগে যাচছিল মোহিতের। পুরনো ওয়েষ্ট ইনডিজ টিমের কেউ নাকি! ভাবনাটা মাথায় আসতে হেসে ফেলল। যাহ্ সেসব আবার কীভাবে হবে! পৃথিবীতে সুন্দর জিনিস বেশি আসে না।