শার্টের কলারটা শেষ হবার কাছে ঘাড় আর পিঠের মাঝামাঝি ইঞ্চি দুয়েক জায়গায় ওর একটা চুলকুনির অসুখ আছে। চামড়াটা ওখানে নরম, লোম নেই তেলতেলে আর ছিট ছিট দাগ। অসুখটা ইচ্ছের সঙ্গে বাড়ে-কমে। কাউকে খুন করার আগে জায়গাটা ভিজে দাগড়া হয়ে ফুলে ওঠে আর চিড়বিড় করে করে চুলকোয়— রস কাটে— তখন ওর চোখদুটো ঠাণ্ডা বরফকুচি হয়ে আসে