বৈশাখের দুপরবেলা। চপলা আধঘন্টা না ঘুমোতেই জেগে গেল। জানালার ফাঁক দিয়ে কৃষ্ণচূড়া গাছগুলো দেখা যায়—ফুল ঝরছে। পাশের রুমে কড়া চুরুটের গন্ধ পাওয়া যাচ্ছে—স্বামী অফিস থেকে ফিরে এসেছে তাহলে? চপলা উঠে দাঁড়াল। চুরুট হাতে হেমেন্দ্র ঢুকলো; চপলার দিকে একবার তাকিয়ে বললে—মোটর ফিট করতে বলে দিয়েছি চপলা আড়মোড়া দিয়ে বললে—থাক, আজ আর যাব না। —বাঃ তুমিই তো