১৭৮৭ খ্রিস্টাব্দে ইংরেজ রাজত্বে যে ছুটির লিস্ট অনুসারে সরকারী কর্মচারীদের ছুটি দেওয়া হত, সেখানে যমতর্পণ নামে উল্লেখ করা হয়েছে ভাইদ্বিতীয়া বা ভ্রাতৃদ্বিতীয়াকে। ভাইদ্বিতীয়ার বৈদিক ব্যাখ্যা আছে কিনা জানি না, তবে পৌরাণিক ব্যাখ্যাগুলি সকলেরই জানা। কিন্তু এই পবিত্র অনুষ্ঠানের সূচনা হয়েছে সিন্ধুসভ্যতার আমলে। ভারতীয় সংস্কৃতিতে “ভাইফোঁটা” বা “ভাইদূজ” এমন এক উৎসব, যা ভাই-বোনের সম্পর্ককে ভালোবাসা, মমতা