জীবনে প্রথম নির্বাচনি রাজনীতিতে হাতেখড়ি—কলেজে ছাত্র সংসদ নির্বাচনে। তা-ও দু-দু-বার আমার কোনও প্রতিদ্বন্দ্বীই ছিল না; বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলাম। সহপাঠীরা আমাকে খুব ভালোবাসত। কলেজের নির্বাচনে এটা একটা মস্ত সুবিধা। যে যত বেশি মিশবে এবং সবার সঙ্গে যার ভালো সম্পর্ক—অন্যান্য ছাত্র-ছাত্রীরা তাকেই নির্বাচিত করে। এটা অবশ্য কলেজের একটা ছোট্ট পরিসরের ব্যাপার। কিন্তু পুরসভা, বিধানসভা বা লোকসভা