সিপিআইএম-এ এত বছর ধরে একটা রেওয়াজ ছিল ৫ আগস্ট মুজাফ্ফর আহমেদের জন্মদিন পালন ছাড়া আর কোনও নেতার জন্মদিন পালন করা হবে না। ১৯৬৩ সাল থেকে অবিভক্ত সিপিআই ভাঙনের মুখে ১৯৬৩ সালের ৫ আগস্ট মুজাফ্ফর আহমেদ-এর জন্মদিন প্রথম পালিত হয়। রামমোহন লাইব্রেরী হলে সেই অনুষ্ঠান হয়েছিল। তখনও সিপিআই আনুষ্ঠানিকভাবে ভাঙেনি। কিন্তু দলের মধ্যে যারা ডাঙ্গে বিরোধী