করোনা সংক্রমণ আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু এবারও একুশে জুলাই হবে ভার্চুয়াল। এই নিয়ে দ্বিতীয় বার ভার্চুয়াল জমায়েত। তবে এবারের একুশ অন্য বছরগুলির তুলনায় যথেষ্ট আলাদা। এবছর শহীদ দিবস ২৭ বছরে পা রাখতে চলেছে। প্রতিবছর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় শহিদ তর্পণ করে একুশে জুলাই পালন করেন। ২০২০ সালে করোনার প্রকোপে শহীদ দিবস ভার্চুয়াল পালন করতে হয়েছিল।