কালো রঙের দুর্গা সাধারণত ভাবা যায় না কারণ এদেশে তাঁর পুজো প্রায় নেই বলা যায়। তবে দক্ষিণ ভারতের দুর্গা মারিয়াম্মার গাত্রবর্ণ কালো। এই বাংলায় কালো দুর্গার পুজো হয় বেলেঘাটার ভট্টাচার্য বাড়িতে। যদিও এই পরিবারে কালো রঙের দুর্গার পূজা শুরু হয়েছিল পূর্ববঙ্গের স্থলবসন্তপুরে। নাটোরের রানি ভবানীর আমলে। তবে শুধু বেলেঘাটায় নয়, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকাতেও