আমি বাংলা নববর্ষ উদযাপন কমিটির সম্পাদক সর্বদমন ব্যাটবল, সরি বটব্যাল বলছি। আসলে সন্ধ্যায় আজ নববর্ষের গান, আবৃত্তি বক্তৃতার পর একটু বেশি মদ খাওয়া হয়ে গেল। তাই জিভটা কেমন নিজের বশে নেই, জড়িয়ে যাচ্ছে। সভাপতি মশাই দীনবন্ধু মাল বললেন, ‘সারাদিন বাঙালি খাবার খেয়ে শেষ পাতে একটু বিলিতি হবে নাকি বটব্যাল মশাই?’ অমনি আমার নোলা লকলক করে