পরিচিত ও প্রচলিত স্বাধীনতা সংগ্রামীদের নির্ঘণ্টে কিঞ্চিত অবিজ্ঞাপিত নাম হল বিপ্লবী হেমন্তকুমার সরকার। কিন্তু পরাধীন ভারতের নদিয়া জেলা তথা বাংলার বিপ্লবী আন্দোলনের পরিবেশে এই নামটি অচেনা ছিল না। প্রচারে অনালোকিত এই মেধাবী বিপ্লবীর উপস্থিতি স্বাধীনতা সংগ্রামে ইতিবাচক ভূমিকা রেখেছিল। শুধু তাই নয়, গভীরে অবলোকন করলে তাঁর ব্যক্তিত্বের একাধিক স্তর উন্মোচিত হয়, যা অভাবিত প্রসন্নতা আনে।