তেহট্ট-১ ব্লকের তেহট্ট থানার অধীন বেতাই-২ নং গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম ‘বিষ্টুগঞ্জ’। গ্রামটির নিজস্ব কোনো মৌজা নেই। তবে তা বেতাই জিৎপুর-৯২ মৌজার অন্তর্গত। নামটা কিন্তু ‘বিষ্ণুগঞ্জ’। অর্ধ তৎসমে উচ্চারণ দাঁড়িয়েছে ‘বিষ্টুগঞ্জ’। খাতায় কলমে কিন্তু এই নামটাই চোখে পড়ে। তবে অনেক মানুষ কিন্তু ‘বিষ্ণুগঞ্জ’ বা ‘বিষ্টুগঞ্জ’ কোনোটাকেই চেনেন না। তারা আবার এই স্থানকে ‘বেষ্টগঞ্জ’ বলেই