সম্প্রতি কলকাতায় হৈ চৈ ফেলে দিয়েছিল একটা খবর, চির রোমান্টিক বিপ্লবী আর্নেস্তো চে’র মেয়ে অ্যালেইদা এসেছেন আর তাঁকে গণ সম্বর্ধনা দেবে ভারতের কমিউনিষ্ট পার্টি। কেন? আর্নেস্তো চে গুয়েভারার মেয়ে বলে? কিন্তু তিনি তো বিপ্লবী নন, বিপ্লবী তথা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী তো তাঁর বাবা। তাহলে অ্যালেইদা কে নিয়ে এতো নাচানাচি কেন? কমিউনিষ্ট পার্টি তো পরিবার