লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির বিপর্যয়ের জের এখনো পুরো কাটেনি, তার মধ্যে সে রাজ্যের ১০টি আসনে উপনির্বাচন আসন্ন। যদিও উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি তবে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের মধ্যে যে মতবিরোধ দেখা দেয় তা মেটেনি বরং এখন অনেকটাই প্রকাশ্যে এসে পড়েছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন ২০২৬ সালে, তার