‘অথবা কিন্নর’ কাব্যগ্রন্থের ‘কবিতা’ কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র কবিতা সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন — “শুধু যখন যন্ত্রণার ঢেউ উঠবে পাকা বনেদের তালা থেকে তোমার তুমি-কেও ভেঙে-চুরে প্রাণের পুতুল-নাচের সুতো দিয়ে দু-দন্ডের জন্য হবে স্বাধীন, তখন কবিতা লেখার চেষ্টা কোরো একটা।” তেমনি কবি সুব্রত পালের ‘ঈশ্বরের নিকট ইতর’ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই ‘তোমার তুমি-কে’ ভেঙে চুরে নির্মাণ