বিয়েবাড়ির নেমন্তন্ন নিয়ে সাধারণবিত্ত সংসারী বাঙালী বরাবরই একটু বিপন্ন, একটু বিব্রত বোধ করে। কারণটা হলো গিফট্ বাছাই। এখন অবশ্য ব্যাপারটা অনেকটাই সরল হয়ে গেছে গিফট্ কার্ড, গিফট্ কুপন ইত্যাদির সুবাদে। কিন্তু চার পাঁচ দশক আগে, যখন গিফট্ নয়, উপহার দেওয়ার চল ছিল, তখন ব্যাপারটা মোটেও অত সরল ছিল না। বিয়ের নেমন্তন্ন পেলে প্রথমেই একটা অধিবেশন