আমি তো গৃহবন্দি। বাড়ি থেকেই কাজ করছি। তবে আপনাকে সারা জায়গায় ঘুরতে হচ্ছে। আপনার জন্য চিন্তা হয়। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার নেবেন। মঙ্গলবার ৭ এপ্রিল স্কটল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ কথা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাসিমা-সহ আপনারা সকলে ভালো থাকবেন। আগাম শুভ নববর্ষ জানিয়ে রাখি।