মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি আদরের ‘রাসেল সোনা’, শেখ রেহানার ‘রাসুমণি’ আর বঙ্গবন্ধুর প্রাণের সহচর শহীদ শেখ রাসেল নির্মলতার প্রতীক; দুরন্ত, প্রাণবন্ত ও নির্ভীক শিশুর প্রতিনিধি। ‘শেখ রাসেল দিবসে’ তোমার ৫৯তম জন্মদিনে এই বাংলাদেশ তোমাকে স্মরণ করছে। মায়াবী দুঃখের মুখ নিয়ে তোমার স্মৃতি ঘেরা আঙিনাগুলো জেগে উঠেছে। শ্বেত কপোতের ডানা ঝাপটানো তোমার সকাল, পুকুরে রূপালি