প্রেক্ষিত ১৮১০-এ সিলেক্ট কমিটি গঠন করে ১৮১২-এ পঞ্চম সমীক্ষা/প্রতিবেদন পার্লামেন্টের সামনে পেশ করার আগে পার্লামেন্ট এবং তার বহু আগে থেকেও পার্লামেন্টের বাইরে, ব্রিটিশ সাম্রাজ্যের গণপরিসরজুড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত সরকার পরিচালনার তরিকা, প্রবল প্রশাসনিক এবং আর্থিক দুর্ণীতি, সম্পদ লুঠ, ভারতের সঙ্গে তার একচেটিয়া বাণিজ্য অধিকার বজায় রাখা, ভারতের বাজারে একচেটিয়া পকড় ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক