‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে/সব গাছ ছাড়িয়ে/উঁকি মারে আকাশে…’ ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিশুতোষ কবিতাটি হাত-পা নাড়িয়ে আবৃত্তি করেনি, এমন ছাত্র-ছাত্রী খুঁজে পাওয়া মুশকিল। পালকি চড়ে পাবনার শাহজাদপুরে আসার সময় পথের দুধারে লম্বা লম্বা তালগাছ দেখেই নাকি শিশুতোষ কবিতাটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। আসলে ভাদ্র মাস এলেই মনে পড়ে তালের কথা। আর তালের কথা মনে হলে অজান্তেই