ইতিমধ্যে প্রতিযোগিতা বাড়তে থাকে। প্রতিযোগিতা এল মূলত ইওরোপিয়দের থেকে। আমেরিকিয় বরফের ব্যবসার সমান্তরাল ব্যবসা কাঠামো তৈরি করতে ইতালি থেকে এলপাইন হিমবাহের বরফ কলকাতায় পৌঁছল। টুডর নতুন পথ তৈরি করলেন। তিনি পাইকারি বাজারে বরফের দাম ৫০ শতাংশ কমিয়ে দিয়ে প্রতিযোগীদের বাজার থেকে বার করে দিলেন। সব প্রতিযোগী নিমেষে উধাও। যদিও খুচরো ক্রেতাদের বরাবরই পুরোনো দামেই কিনতে