“ডিমশাদা কাপড়ের ওপর সবুজ সেঁকোবিষের প্রলেপ,/থ্যাঁৎলানো জাম। এসো আমরা চোখ ভরে ভোগ করি।” — এজরা পাউণ্ড (অনুবাদ) হঠাৎ একদিন রাত্রে জনৈকা পিয়ানোবাদিকার গৃহে গিয়ে উপস্থিত হলো এক মার্কিন যুবক। বয়স চব্বিশ-পঁচিশ। দরিদ্র। প্রায় বেকার। আলুসেদ্ধ আর বার্লির জল খেয়ে তার দিন কাটে। ছোকরার একদিকের জুলপি কামানো। কী ব্যাপার? না, আত্মভিমানের প্রতীক ওই বস্তুটা ও ছেঁটে