উপন্যাস কী? সচারাচর যে সব সংজ্ঞা পড়ি তা থেকে ধারণা করি, উপন্যাস হলো গদ্যে লেখা বিস্তৃত কাহিনি, যা মূলত বর্ণনাত্মক ভঙ্গিতে প্রকাশিত আর কাহিনি মানেই স্থান, কাল, পাত্র বিচার্য। মুশকিলটা হলো এ সংজ্ঞায় ওয়াল্টার স্কট, জেন অস্টিন, চার্লস ডিকেন্স, আয়ান ফ্লেমিং, হেডলি চেজ থেকে শুরু করে বঙ্কিম, মানিক, বিভূতি, কমলকুমার এমনকি প্রণব ভট্ট, আনিসুল হকরাও