আরামবাগে একসময় দুর্গা পুজো বলতে পারিবারিক পুজোগুলিকেই বোঝাত। একাধিক গ্রামে ঘুরলে এক বা দুটি মা দুর্গার দেখা মিলত। তাও জমিদার বা বনেদি পরিবারে। এই পারিবারিক প্রাচীন পুজোগুলির ঠাকুরদালানে বসত একচালার মাটির প্রতিমা। সেখানে চিরাচরিত প্রথা মেনে নিষ্ঠার সঙ্গে পুজো করা হত দেবী দশভূজার। আর তা দেখার জন্য জড়ো হতেন পরিবারের আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামের