২০২৩ সালে ঢাকায় যখন অমর একুশে বইমেলা চলছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে একদিন দেখা গেল অদ্ভুত এক রবীন্দ্রনাথকে। সেই লম্বা জোব্বা, দীর্ঘ চুল আর দাড়ি। ১৯ ফুট লম্বা এই রবীন্দ্রনাথকে তৈরি করা হয়েছে থার্মোকল আর কাগজ দিয়ে। তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্ররা। এই রবীন্দ্রনাথের হাতে একটা গীতাঞ্জলি, যে বইটির ইংরেজি অনুবাদ তাঁকে