তেত্রিশ কোটি দেবদেবীর সংখ্যা নিয়ে একটা মারাত্মক রকমের বিভ্রান্তি আছে৷ সুকুমারী ভট্টাচার্যের মতো বিদগ্ধ লেখিকাও এটিকে সংখ্যায় ভেবে নিয়েছেন। অনেক টুলোপণ্ডিত হিন্দু বিশ্বাস করেন, দেবদেবীর সংখ্যা সত্যিসত্যিই ৩৩ কোটি৷ অথচ ব্যাপারটি অত সোজা নয়। প্রচলিত বয়ানে যা ৩৩ কোটি দেবতা, তা আসলে হচ্ছে ৩৩ ‘কোটিদেবতা’৷ ঋগ্বেদে ৩৩ প্রধান দেবতার নাম পাওয়া যায়৷ এঁরা হলেন দ্বাদশ