রক্ষণশীল হিন্দু সমাজের কুসংস্কার ও আচার বিচার, ব্রাহ্মসমাজের উত্থান ও প্রগতিশীলতার মাঝখানে তখন বঙ্গসমাজের হাঁসফাঁস দশা। সময়টা ঊনবিংশ শতকের প্রথম ভাগ। ঠিক এই সময় নিরপেক্ষতা বজায় রেখে বাংলা সংবাদপত্র প্রকাশ, প্রচার ও প্রসারের কাজ খুব সহজ ছিল না। আর এই কাজটিই খুব সহজে করে কৃতিত্বের দাবিদার ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। ১৮১২ সালের ৩রা মার্চ উত্তর